1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

শৈলকুপায় জমকালো আয়োজনে ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
62

ফখরুদ্দিন হৃদয় (ঝিনাইদহ):
পাঠকপ্রিয় ও নিরপেক্ষ সংবাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শৈলকুপা প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ-এর সভাপতিত্বে এবং ‘খবরের কাগজ’-এর শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্য-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা নাগরিক কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট শিল্পী ফিরোজ খান নুন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পী ফিরোজ খান নুন ‘খবরের কাগজ’ পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন:
“স্বল্প সময়ের মধ্যে ‘খবরের কাগজ’ তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের প্রতি নিষ্ঠা এবং সত্য প্রকাশে আপসহীন ভূমিকার মাধ্যমে পাঠক হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করে নিয়েছে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত প্রয়োজনীয়। দেশ ও সমাজ গঠনে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। আমি প্রত্যাশা করি, ‘খবরের কাগজ’ বরাবরের মতোই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদের বার্তা ছড়িয়ে দেবে এবং শৈলকুপাসহ সারাদেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা জাতীয় দরবারে তুলে ধরবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দীন, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি গোলাম রসুল পান্না, আইনমন্ত্রীর সাবেক পিও মাহাবুব হোসেন, শৈলকুপার সিনিয়র সাংবাদিক এম হাসান মুসা এবং শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক।
আলোচনা সভা শেষে অতিথিরা যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির সাফল্য ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেন। শুভাকাঙ্ক্ষী, স্থানীয় সুধীজন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীদের সুরের মূর্ছনায় প্রেসক্লাব মিলনায়তন এক আনন্দমুখর পরিবেশে রূপ নেয়।
ফখরুদ্দিন হৃদয়
শৈলকুপা ঝিনাইদহ
০১৯৯১০১৭৮০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026