1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার :হাবিবুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
44

বিশ্বজিৎ চন্দ্র সরকার ব্যুরোপ্রধান গোপালগঞ্জ।
“আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের প্রস্তুতি পরিদর্শনে মাননীয় পুলিশ সুপার জনাব হাবিবুল্লাহ
মহোদয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু উপলক্ষে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে এবং উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের প্রতিটি পুজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করে আসছে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এরই ধারাবাহিকতায় আজ ১৫-১০-২০২৬ খ্রি. বৃহস্পতিবার পড়ন্ত বিকালে গোপালগঞ্জের শহর কেন্দ্রিক মন্দির পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ, মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। পারস্পারিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ জেলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করা প্রয়োজন।
গোপালগঞ্জবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ সব সময় পাশে আছে ও থাকবে। আসন্ন দুর্গাপূজা অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সহায়তামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, জনাব মোঃ আমিনুল ইসলামসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের এমন তৎপরতায় নিরাপদে এবছর শারদীয় উৎসব দূর্গা পূজা পালন করতে পারবেন বলে আশাকরছেন গোপালগঞ্জ বাসী ও পূজা উৎযাপন কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026