1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আমিরাবাদ ইউনিয়নের জনগণের আস্থা ও বিশ্বাসের নাম প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View
78

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
জনগণের জন্য যিনি ত্যাগ ও একমাত্র বিশ্বাস অর্জন করতে পারে এমন ব্যক্তির নাম জিজ্ঞাসা করলে আমিরাবাদ ইউনিয়নবাসী চোখ বন্ধ করে বলবেন আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তিন তিন বার নির্বাচিত সফল মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তিনি সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বে নির্ভরতার প্রতীক।
আমিরাবাদ ইউনিয়নের জমাতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত, পরীক্ষিত এবং আস্থার নাম হচ্ছে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, শ্রম, সততা এবং সাংগঠনিক বিচক্ষণতার মাধ্যমে তিনি নিজেকে একজন সফল প্যানেল চেয়ারম্যান এবং একজন কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার কাছে তিনি একজন পরিশ্রমী ও বিনয়ী নেতা ও সফল প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিচিত।গত বছর গুলোতে আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়নে জামাতের একজন সিনিয়র দ্বায়িত্ব শীল হিসেবে সবার কাছে সুপরিচিত এবং চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শাহাজাহান চৌধুরীর আস্থাবাজন। তিনি আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের দায়িত্বশিল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম করে এমপি শাহাজাহান চৌধুরী সহ জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের ও তৃণমূল নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তিনি আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে নতুন করে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন।
দুঃসময়ের কান্ডারী:
দল যখন কঠিন সময় পার করছিল, যখন রাজপথ ছিল উত্তপ্ত, তখন অনেকেই যখন পিছু হটেছিলেন, আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং জামাত শিবিরের একজন দ্বায়িত্ব শীল হিসেবে তখন বুক উঁচু করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীর। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, বিক্ষোভ মিছিল ও সাংগঠনিক কর্মসূচিতে তার সরব উপস্থিতি কর্মীদের মনে সাহস জুগিয়েছে।
তার সাহসী ভূমিকার কারণেই আমিরাবাদ ইউনিয়নের একজন সৎ ও সাহসী চৌকষ ধার্মিক দ্বায়িত্ব শীল হিসেবে রাজপথে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি।

দলীয় নেতাকর্মীরা বলেন, তিনি কখনো নেতার চেয়ারে বসে নির্দেশ দেননি, বরং কর্মীর পাশে বসে কাজ করেছেন। কোনো কর্মী অসুস্থ হলে তার বাসায় ছুটে যাওয়া, কোনো কর্মী বিপদে পড়লে আইনি সহায়তা দেওয়া, দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের খোঁজ-খবর রাখা—এগুলোই প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর প্রতিদিনের রুটিন। যে কারণে সাধারণ কর্মীরা তাকে নেতা নয়, বড় ভাই ও অভিভাবক হিসেবে মানে।
মানবিক নেতা ও একজন ধার্মিক ও পরিচ্ছন্ন সৎ সাহসী চৌকষ প্যানেল চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়নের জামাত শিবিরের দ্বায়িত্ব শীল হিসেবে পরিচিত
ক্ষমতার রাজনীতিতে নয়, মানবিক রাজনীতিতে বিশ্বাস করেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তার রাজনৈতিক দর্শন হলো— “জনগণের ভালোবাসাই নেতার বড় শক্তি”। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের উন্নয়নে সহযোগিতা করা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এই কাজগুলো তিনি নীরবে করে যান। তার এই মানবিক গুণাবলী তাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে গেছে।
আগামীর ভাবনা:
জামায়াত শিবিরের তৃণমূল নেতাকর্মীদের বক্তব্যে তৃণমূল নেতাকর্মীরা বলেন আগামী আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা সবাই এক একজন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হয়ে জনগণের আস্থা ও ভালবাসা নিয়ে কাজ করে যাব। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে যখন আলোচনা চলছে, তখন আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বস্তরের নেতাকর্মীদের একটাই দাবি—ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা জাহাঙ্গীর আলম কে আমিরাবাদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চায় হিসেবে এমপি শাহাজাহান চৌধুরী ও জামায়াতের সিনিয়র নেতাদের কাছে দাবি জানিয়ে আসছেন তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর ভাইয়ের মতো একজন বিচক্ষণ, সৎ ও সাহসী নেতৃত্বই পারবে আমিরাবাদ ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমিরাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং জামাত শিবিরকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত করতে এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে। আমিরাবাদ বাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস তৃণমূল নেতাকর্মীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026