নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা।
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৪৩
Time View
নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এবং কিশোর অপরাধ প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ জেলার পোরশা থানাধীন প্রত্যন্ত এলাকা কালাইবাড়ী এলাকায় এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল, পুলিশ সুপার সাপাহার সার্কেল সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। সভাটি আয়োজন করেন কালাইবাড়ী এলাকার জনসাধারণ ও পোরশা থানা পুলিশ, নওগাঁ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা, মাদক সেবন এবং মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। কিশোর অপরাধ প্রসঙ্গে পুলিশ সুপার মহোদয় বলেন, কিশোরদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা, পারিবারিক পরিচর্যা এবং ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের বিভিন্ন মতামত ও সমস্যার কথা গুরুত্বের সঙ্গে শোনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বদা জনসাধারণের পাশে রয়েছে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, ও কিশোর অপরাধমুক্ত পোরশা গড়ে তোলা সম্ভব।
89
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এবং কিশোর অপরাধ প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ জেলার পোরশা থানাধীন প্রত্যন্ত এলাকা কালাইবাড়ী এলাকায় এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল, পুলিশ সুপার সাপাহার সার্কেল সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। সভাটি আয়োজন করেন কালাইবাড়ী এলাকার জনসাধারণ ও পোরশা থানা পুলিশ, নওগাঁ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা, মাদক সেবন এবং মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
কিশোর অপরাধ প্রসঙ্গে পুলিশ সুপার মহোদয় বলেন, কিশোরদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা, পারিবারিক পরিচর্যা এবং ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের বিভিন্ন মতামত ও সমস্যার কথা গুরুত্বের সঙ্গে শোনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বদা জনসাধারণের পাশে রয়েছে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, ও কিশোর অপরাধমুক্ত পোরশা গড়ে তোলা সম্ভব।