পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার
Reporter Name
Update Time :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৩৫
Time View
পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ মোস্তাক আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার থেকে বানমোহন বাজারগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বহনের অভিযোগে মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তিনি পোরশা হাটখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ ইসমাইল। পরে তাঁর পরিহিত সাদা চেকের পাঞ্জাবির ডান পকেট থেকে কমলা রঙের রাবার দিয়ে বাঁধা তিন পাতায় ১০টি করে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
71
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ মোস্তাক আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার থেকে বানমোহন বাজারগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বহনের অভিযোগে মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তিনি পোরশা হাটখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ ইসমাইল।
পরে তাঁর পরিহিত সাদা চেকের পাঞ্জাবির ডান পকেট থেকে কমলা রঙের রাবার দিয়ে বাঁধা তিন পাতায় ১০টি করে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।