মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার
Reporter Name
Update Time :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৩৪
Time View
মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. মজিদের ছেলে মো. সোহাগ (২০) ও আঃ রশিদের ছেলে মো. আলাল মিয়া (২২)। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. নবী হোসেন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. কাউসার আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দুই যুবককে তল্লাশি করে সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. নবী হোসেন মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ০৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে মধ্যনগর থানা-পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
69
কাইয়ুম বাদশাহ,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. মজিদের ছেলে মো. সোহাগ (২০) ও আঃ রশিদের ছেলে মো. আলাল মিয়া (২২)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. নবী হোসেন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. কাউসার আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দুই যুবককে তল্লাশি করে সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. নবী হোসেন মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ০৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে মধ্যনগর থানা-পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”