কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড, সাজা ৩ মাস
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৪২
Time View
কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড, সাজা ৩ মাস
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে হোসেন (৩৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযান শেষে আটক ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত হোসেন কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মহল্লার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল হোসেনকে আটক করে। পরে তাকে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে বিচারিক প্রক্রিয়া শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবন ও বিক্রি প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ১৪ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করেছিল পুলিশ। ওই অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছিল। স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।
79
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে হোসেন (৩৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযান শেষে আটক ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল হোসেনকে আটক করে। পরে তাকে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে বিচারিক প্রক্রিয়া শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবন ও বিক্রি প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ১৪ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করেছিল পুলিশ। ওই অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছিল।
স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।