1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:০৯|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

রাজশাহীর গোদাগাড়ীতে হাম ঠেকাতে জোরালো উদ্যোগ

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না: রাজশাহীর
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 65 Time View

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, উপপরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী এশা, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাকিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল জাহিদ এবং ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলায় মোট ২৮টি কেন্দ্র এবং পৌর এলাকায় ৩টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির প্রথম দিনেই ৬ হাজারের বেশি শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জোর দিয়ে জানিয়েছে, সময়মতো টিকা গ্রহণের মাধ্যমেই হাম সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026