1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:০৩|
Title :
ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে ইট ছুড়ে গুরুতর জখম   বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা: শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পুত্রের হাতে পিতা খুন বড় ভাই গুরুতর আহত

দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার

তৌহিদুল ইসলাম শামিম, হিলি,(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,
  • 8 Time View

তৌহিদুল ইসলাম শামিম, হিলি,(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার সময় ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে নিজের মেজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার(১৫ এপ্রিল) বিকালে তার নিজ এলাকায় আত্মগোপনে থাকা ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হুদা উপজেলার বলরামপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়,আসামি নুরুল হুদা পহেলা বৈশাখের দিন দুই মেয়েকে নিয়ে বিরামপুরের মির্জাপুরে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে খট্রামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্রা (আদীবাসী পাড়া) এলাকায় ভুট্টার ক্ষেতের আইলের পাশে ছোট মেয়েকে রেখে মেজ মেয়েকে ভুট্টার ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার করেন। সেই সময় ক্ষেতে কাজ করা কিছু মানুষ টের পেয়ে তাকে চরথাপড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মা বিষয়টি জেনে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখের দিন মেলাতে নিয়ে যাওযার সময় নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টা করায় থানায় মামলা হলে গতকাল অভিযান পরিচালনা করে তাকে আত্মগোপনে থাকা ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে দুপুরে তাকে দিনাজপুর আদালতে পেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026