1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View
94

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার  (২১ এপ্রিল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় ৬৪জন পরীক্ষার্থী  অনুপস্থিত ছিল। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে,  এবার এ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিনে ১হাজর ৮৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১হাজার ৭৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন শাখার মধ্যে এবার এই উপজেলায় বিদ্যালয় শাখায় ৪১টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৩৫০জন, উপস্থিত ছিল ১হাজার ৩২৮জন, অনুপস্থিত ২২জন। দাখিল শাখায় ২৬টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৪০৯ জন, উপস্থিত ছিল ৩৭৫জন, অনুপস্থিত ছিল ৩৪জন এবং ভোকেশনাল শাখায় পাঁচটি প্রতিষ্ঠানের মোট  পরীক্ষার্থী ৭৭জন, উপস্থিত ছিল ৬৯জন, অনুপস্থিত ছিল আটজন।
পরীক্ষা চলাকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম।
এসময় সংযুক্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক ইমরান হোসেন মন্ডল। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুশান্ত কুমার মন্ডল, ভোকেশনাল কেন্দ্র সচিব আ. জলিল।
ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এবছরের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
২১ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026