1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫২ Time View
82

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোকনুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে অষ্টগ্রাম থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি মোঃ রোকনুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক উল্লেখ করে সকলে মিলেমিশে একসাথে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আলী রহমান, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আতাউল গনি, দৈনিক বাংলাদেশ বুলেটিন অষ্টগ্রাম প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমার সংবাদ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া প্রমুখ।
সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026