1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক, মালিক পলাতক।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View
97

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মোসা মিয়া (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর-চম্পকনগর সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল আউলিয়া-ছতরপুর সড়কে অবস্থান নেয়। দুপুরের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর পূর্ব পাড়া সাকিনস্থ জনৈক সৌর চৌধুরীর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অটোরিকশায় থাকা মোসা মিয়াকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার মূল হোতারা পালিয়ে যায়।
আটক মোসা মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর (পূর্ব পাড়া) গ্রামের মৃত বিল্লাত আলী ও আওলাদী বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোসা মিয়া স্বীকার করেছে যে, উদ্ধারকৃত গাঁজার প্রকৃত মালিক ছতরপুর গ্রামের বশির আহমেদের ছেলে জয়ফল মিয়া (২৪)। এই চক্রের সাথে আরও এক অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক মোসা মিয়া ও পলাতক জয়ফল মিয়াকে এজাহারনামীয় এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা রুজু করেছে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক মূল মালিক জয়ফল মিয়াসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026