শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ১০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
মো.সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি।
Update Time :
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
৫৩
Time View
শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ১০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
মো.সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৬এপ্রিল) ভোরে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছ।
76
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৬এপ্রিল) ভোরে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছ।