1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সোনাইমুড়ীতে হকারদের বিক্ষোভ ও মানববন্ধন: দ্রুত পুনর্বাসনের দাবিতে সংসদ সদস্যের সংহতি

প্রতিবেদক:আরিফ রহমান সোনাইমুড়ী, নোয়াখালী।
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪০ Time View
90

প্রতিবেদক:আরিফ রহমান সোনাইমুড়ী, নোয়াখালী।
নোয়াখালীর সোনাইমুড়ীতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। গত ১০ দিন ধরে কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করা কয়েকশ হকার আজ এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভ চলাকালে হকাররা জানান, উচ্ছেদ অভিযানের পর থেকে তাদের আয়ের উৎস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অনেক হকার কান্নায় ভেঙে পড়ে বলেন: দশ দিন ধরে আয় না থাকায় পরিবার নিয়ে তাঁরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অধিকাংশ হকার কিস্তিতে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন এখন কিস্তি পরিশোধ করতে না পেরে চরম মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন। বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
মানববন্ধন চলাকালে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সেখানে উপস্থিত হয়ে হকারদের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি শ্রমিক নেতা বাসুর সাথে কথা বলে হকারদের সমস্যার আদ্যোপান্ত শোনেন। পরে সমবেত হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জীবন-জীবিকার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। আমি প্রশাসনের সাথে কথা বলে দ্রুত একটি টেকসই ও শৃঙ্খলাবদ্ধ বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি। যাতে শৃঙ্খলাও বজায় থাকে এবং আপনাদের রুটি-রুজিও সচল থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026