1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান:৩ লাখাধিক টাকার নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া,পাবনা,প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View
85

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া,পাবনা,প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মেসার্স জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত উপকরণের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত ভাঙ্গুড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন জব্দ করা হয়। পরবর্তীতে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব কেমিক্যাল
তাৎক্ষণিকভাবে
ধ্বংস করা হয়।
তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় কোনো ধরনের কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেসার্স জনতা ট্রেসপোট এজেন্সির মাধ্যমে এসব কেমিক্যাল সরবরাহ করা হচ্ছিল, যা নকল দুধ তৈরিতে ব্যবহৃত হতো।
এবিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তারা এসব পণ্য গ্লুকোজ হিসেবে বহন করছিলেন। পরবর্তীতে এগুলো নকল দুধ তৈরির কেমিক্যাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানতে পেরে ভবিষ্যতে এ ধরনের পণ্য পরিবহন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা. রোমানা আক্তার,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নকল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
ছবির ক্যাপশন: ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিভিন্ন কেমিক্যাল জব্দ ও ধ্বংস করা হয়।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া,পাবনা
০১৭৫০-৭২০৬৭২
২৬ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026