1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ৪হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View
84

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি গলাকেটে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল বক্তব্য পেশ করেন মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার
আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন
রুমন আহমেদ ইফতি।
এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।
নিরীহ কোন গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত
করতে আহ্বান জানান।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারাদেশ তোলপাড় করা এ ঘটনায় থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি, গোয়েন্দা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামী সনাক্ত করে অস্ত্র উদ্ধার করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় এবং কোন প্রতারক গ্রামবাসীকে ফোন দিয়ে প্রতারিত করতে না পারে সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।
মতবিনিময় শেষে হত্যার শিকার হওয়া ৪ জনের কবর জিয়ারত করেন গ্রামবাসী ও উপস্থিত পুলিশ সদস্যরা।
২৬ এপ্রিল ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026