1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ছোটবাইশদিয়া ইউনিয়নের উন্নয়ন ভাবনায় সোহান মাহমুদ সোহাগ

মোঃনয়ন রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২৭ Time View
81

মোঃনয়ন
রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনপথের মানুষের জীবনমান উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ।
তিনি বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা যায়। ছোটবাইশদিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বাস্তবমুখী ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সোহাগ উল্লেখ করেন, ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ সড়ক এখনো অবহেলিত অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি বাড়ে। তাই সড়ক সংস্কার ও টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এছাড়া শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবা খাত প্রসঙ্গে সোহাগ বলেন, ইউনিয়ন পর্যায়ে এখনো মানসম্মত চিকিৎসাসেবা একটি বড় চ্যালেঞ্জ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, জনপথের সাধারণ মানুষ এখন উন্নয়নের সুফল প্রত্যাশা করেন। তাদের দৈনন্দিন ভোগান্তি দূর করতে হলে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যুব সমাজই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক ও সচেতন ইউনিয়ন গড়ে তোলা সম্ভব নয়।”
সবশেষে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। ছোটবাইশদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026