1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View
100

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হিরো ইটভাটায় গত ২৭শে এপ্রিল সোমবার দিবাগত রাতে জ্বালানি তেল আনলোডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় “ভোলাহাট ফিলিং স্টেশন”কে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফিলিং স্টেশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাখাওয়াত হোসেন মজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার পেট্রোল পাম্পের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি স্পষ্টভাবে জানাতে চাই—এই ঘটনার সাথে আমার বা আমার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের গুজব ছড়াচ্ছে। এতে আমরা বিব্রতবোধ ও ক্ষতিগ্রস্ত হচ্ছি।” এ সময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে প্রচার বা শেয়ার করা উচিৎ নয়। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এম. এস. আই শরীফ,
২৮.০৪.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026