1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কাঁচা সড়কে ভোগান্তি, বড়বাইশদিয়া ইউনিয়নের উন্নয়ন ভাবনায় মিরাজ হাওলাদার

মোঃনয়ন ইসলাম রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৩ Time View
115

মোঃনয়ন ইসলাম
রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাঁচা সড়কগুলোর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার।
তিনি বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নের অধিকাংশ সড়ক এখনো কাঁচা থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়ক কাদায় পরিণত হয়ে পড়ে, ফলে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়।
মিরাজ হাওলাদার বলেন, “একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কিন্তু বড়বাইশদিয়া ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক এখনো পাকা হয়নি, যা স্থানীয় মানুষের জন্য দীর্ঘদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে এসব কাঁচা সড়ক সংস্কার ও পাকা করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনপথের মানুষের ভোগান্তি কমানো সম্ভব বলে তিনি মনে করেন।
এছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন তিনি।
মিরাজ হাওলাদার বলেন, “জনগণের প্রত্যাশা এখন উন্নয়ন। তাদের মৌলিক চাহিদা পূরণে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সচেতন ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে যুব সমাজকে আরও সক্রিয় হতে হবে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে বড়বাইশদিয়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে এবং জনপথের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026