1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View
119

মো.সাব্বিরআহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আক্তার বানু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এছাড়াও সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান বিগত সময়ের গ্রাম আদালতের সাফল্য এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, গ্রাম আদালতের মূল উদ্দেশ্য তখনই সফল হবে, যখন এর সুফল মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। সাধারণ মানুষ যাতে মামলা-হামলার দীর্ঘসূত্রিতা এড়িয়ে নিজেদের এলাকায় সঠিক বিচার পায়, সে বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে গ্রাম আদালত একটি শক্তিশালী বিচারিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026