1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ Time View
118

কুড়িগ্রাম প্রতিনিধি:
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে কুড়িগ্রামে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন করতেই এ
কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের সঠিক বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন, পরিচর্যা এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন
আধুনিক কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড প্রধান কার্যালয়ের বীজ আলু বিভাগের পিএম কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রংপুর অঞ্চলের আরএসএম মো. রশীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার ও বিশিষ্ট বীজ ব্যবসায়ী শফিকুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার, রংপুর রিজিওন। স্বাগত বক্তব্য রাখেন মাহাবুব আলম, টিএসও, কুড়িগ্রাম টেরিটরি।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে এক কেজি করে হাইব্রিড ধান ‘রাজা’ বীজ বিতরণ করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের আবাদ বাড়ানো গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তাদের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026