1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদারীপুরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৩ Time View
83

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে আনন্দঘন পরিবেশে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(১ মে) সকালে পৌরসভা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে
আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। এতে করে গণমাধ্যমের শক্তি আরও বৃদ্ধি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে। একই সঙ্গে তিনি জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নিজেকে জনপ্রতিনিধির পাশাপাশি আপনজন হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি ভবিষ্যতেও
পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশ রূপান্তর পত্রিকা তৃণমূল মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথা নিরপেক্ষভাবে তুলে ধরে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে এবং সাংবাদিক মনজুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026