1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫২ Time View
77

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি।
বাস-ট্রাক শ্রমিক দিচ্ছে ডাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে
আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শুক্রবার সকালে নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নোয়াখালী জেলা ট্রাক, ট্যাংলরী , কার্ভাড ভ্যান ও পিক আপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাজী মোঃ আবুল বাহার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান, নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন, নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতির মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ট্রাক-কাভার ব্যান্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ
বক্তব্যে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
এছাড়াও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026