1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৮ Time View
88

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
শ্রীনগর ,মুন্সীগঞ্জ
০৩ মে ২০২৬,
রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। আজ রবিবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ডা. শেখ ফরহাদ বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সাধারণ সম্পাদক।
চিঠিতে মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষানুরাগী সদস্য হিসেবে ঢাবির ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা, একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিত সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাবির কলেজ পরিদর্শকের চিঠির তথ্য অনুযায়ী, এই গভর্নিং বডির মেয়াদ হবে প্রথম সভা থেকে তিন বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওবায়দুল ইসলাম এই মনোনয়ন দান করেছেন।
উল্লেখ্য, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭২ সালে ৭ মে জন্ম গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের পিতা। ডাক্তার শেখ ফরহাদ হাঁসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন , শেখ ফরহাদ অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যানও ছিলেন।তার কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং সহধর্মিনী বিএমইউর সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026