1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

দীর্ঘ ৭ বছর পরে হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট থানা-পুলিশ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৬ Time View
100

এম. এস.আই শরীফ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 
আশ্চর্য হলেও ঘটনা সত্য। দীর্ঘ ৭ বছর পরে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম ১৭ বছর বয়সী টগবগিয় তরুনী আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট থানা-পুলিশ। 
থানাসূত্র ও মামলার তদন্তকারীর মাধ্যমে জানা গেছে, অপহরণ ও হত্যার মামলাটি গত ৭ বছর আগে ভোলাহাট থানায় মামলাটি করেন, উদ্ধারকৃত আয়েশা খাতুনের মা আদুরী বেগম। দীর্ঘ ৭ বছর পরে অনেক কাঠখড় পুড়িয়ে ও বিশেষ ধরণের অভিযান চালিয়ে ঐ মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ কামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ তারিখে রাজশাহী আলুপট্টি হতে ভোলাহাটে আসা বিআরটিসিতে ভিকটিম আয়েশাকে তদন্ত অফিসারের  সোর্সের মাধ্যমে খবর পেয়ে ভোলাহাট বিআরটিসি কাউন্টার থেকে উদ্ধার করেন। 
মামলার তদন্তকারী এসআই বলেন, দীর্ঘদিন ধরে মৃত বলে জানা অপহরণ ও হত্যা মামলার ভিকটিমকে জীবিতাবস্থায় উদ্ধার করে আমি ও এলাকাবাসীসহ বিশেষ করে আয়েশার মা ও বাবা…মেয়েকে পেয়ে খুশি। এরপর মামলার কাগজপত্রাদীর কাজ শেষে বাদী মা আদুরী বেগম ও তার পরিবারের হাতে আয়েশাকে তুলে দেয়া হবে বলে তিনি জানান।  
এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এর অনুভূতি জানতে চাইলে তিনি জানান, অপহরণ ও হত্যা মামলার ভিকটিম আয়েশাকে দীর্ঘ ৭ বছর পরে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আমি অত্যন্ত খুশি। সে সাথে আমি এ থানায় জয়েন্ট করেছি মাত্র কয়েকমাস। আমার জয়েন্টের পরে জ্বালানী তেলের চোরাচালানের সাড়ে ৮ হাজার লিটার তেলসহ একটি “লড়ি” ও ৬টি ভুটভুটি ও ভ্যান জব্দ করে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, সামনে ঈদুল আজহা’কে সামনে রেখে গত রোববার (০৩ মে ২০২৬) থানায় সকল নাইটকোচ কাউন্টার মালিকগণকে ডেকে তাদের প্রতি সুনির্দিষ্ট মতামত বিনিময় ও পরামর্শ গ্রহণ করা হয়েছে। যাতে পবিত্র ঈদুল আজহায় এলাকার মানুষ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদের ঈদ আনন্দ-বিনোদন করতে সমস্যায় পড়তে না হয়। 
আয়েশার ঘটনার বিবরণে তিনি জানান, গত ৩১ মে ২০১৯ ইং তারিখে দুপুরের দিকে ভিকটিম মোছাঃ আয়েশা খাতুন (১৭) পিতা-মোঃ আবুল হোসেন, মাতা- মোসাঃ আদুরী বেগম সাং-খালেআলমপুর, থানা ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। সে বাবার বাড়ী হতে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ভিকটিমকে না পাওয়ায় পরবর্তীতে ভিকটিমের মাতা আদরী বেগম বিজ্ঞ আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। সি আর মামলা নং ৯৫/২০২৩, ধারা-৩৬৪/৩০২/১০৯ পেনাল কোড। উক্ত মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নম্বর ১৯৯/২০২৪(ভোলা) যা ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে। দীর্ঘদিন তদন্তের পর ০৩ মে ২০২৬ ইং রাত প্রায় সোয়া ৮ টায় ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার সামনে থেকে উক্ত ভিকটিম আয়েশাকে উদ্ধার করা হয়। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে বলে ওসি জানান।
এম. এস. আই শরীফ,
০৫.০৫.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026