1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ডেমশা ইউনিয়নের বড়ুয়া পাড়ার সড়কটির বেহাল অবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫১ Time View
89

তুষার কান্তি বড়ুয়া
চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের কেরানিহাট থেকে বড়ুয়াপাড়া হয়ে ঢেমশা হাই স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি পথচারীদের জন্যও এটি হয়ে উঠেছে দুর্ভোগের কারণ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত শিক্ষার্থী ঢেমশা হাই স্কুলে যাতায়াত করে। এছাড়াও অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে শিক্ষার্থী ও রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।
এমতাবস্থায়, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026