1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সেনবাগ ছাত্রদলে ‘অনুপ্রবেশ’ আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৩ Time View
91

নোয়াখালী জেলা প্রতিনিধি
গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক ছাত্রলীনেতারা-তৃণমূলে তোলপাড়
নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নানা গুঞ্জন। তৃণমূল নেতাকর্মীদের মাঝে জোর আলোচনা চলছে—সেনবাগ উপজেলা ছাত্রলীগের একাধিক সাবেক নেতা ও সক্রিয় কর্মী নাকি এবার ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ-পদবিতে জায়গা পেতে যাচ্ছেন। এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, হতাশা ও উদ্বেগ।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি সেনবাগ উপজেলা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই “দলবদলকারী” কিছু মুখকে নিয়ে গোপন দৌড়ঝাঁপ চলছে। অভিযোগ উঠেছে, বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা কয়েকজন ব্যক্তি এখন ছাত্রদলের ব্যানারে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফেসবুকে অনেক ত্যাগী নেতাকর্মী স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের দাবি, যারা দীর্ঘদিন মামলা-হামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্রদলের রাজনীতি করেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026