1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

‎জামালপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৪ Time View
94

সাদিয়া জান্নাত কেয়া, ‎
জবি প্রতিনিধি
‎আজ শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে  অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের  সমাজকর্ম বিভাগের  শিক্ষার্থী মো: জুবায়ের ইসনাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক, মিয়া রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।
‎সাবেক সভাপতি হারুন বলেন ,’আমি এবং আমার কমিটি যথাসাধ্য চেষ্টা করেছি ছাত্রকল্যাণ কে এগিয়ে নিতে। বেশ কয়েকটি পোগ্রামও উপহার দিয়েছি। সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে সকলের মতামত ও অতীত কার্যক্রমের ভিত্তিতে এই কমিটি গঠন করছি। প্রত্যাশা থাকবে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দ্বারা ক্যাম্পাসে জামালপুরের মুখ উজ্জ্বল করবে।’
‎উপদেষ্টা মিয়া রাসেল বলেন, ‘জামালপুর জেলা ছাত্র কল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা ছাত্র কল্যাণকে এগিয়ে নিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে।’
‎উপদেষ্টা আহসান মল্লিক বলেন, ‘জামালপুর জেলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ জামালপুর এর সকল শিক্ষাথী,  শিক্ষক ও সাবেক শিক্ষাথী সবাই মিলে একযুগে কাজ করে যাবো।জামালপুর জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জামালপুরের সকল শিক্ষার্থীদের সাথে  কাজ করে যাবে,তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।নবগঠিত কমিটির  সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।’
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।’
‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই। ‘

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026