1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি মাসুদ আলম সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক হুঁশিয়ারি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৫ Time View
93

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
০৮ মে ২০২৬ খ্রি., চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে দায়িত্বরত অফিসার-ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবাসন ও পেশাগত সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। জঙ্গল সলিমপুরের নিরাপত্তা নিশ্চিতে রাত্রীকালীন টহল ও তল্লাশি চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন,জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের ঠাঁই হবে না। এরা সমাজের ক্যান্সার। অপরাধীদের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ হবে এক মূর্তিমান বিভীষিকা। জিরো টলারেন্স নীতিতে এদের সমূলে উৎপাটন করা হবে।” তিনি জনগণের জানমালের সুরক্ষায় পুলিশের সর্বদা নিবেদিত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি শিক্ষার্থীদের সাথে সময় কাটান এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত, আলোকিত জীবন গড়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অফিসার ইনচার্জ, সীতাকুণ্ড থানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026