1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জের ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৬ Time View
97

জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর-ধানসূরা পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পুলিশ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মাদকদ্রব্য নিয়ামতপুর এলাকায় নিয়ে এসেছিল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুই মাদক কারবারিকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026