1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত হলে ফ্যাসিবাদের সুযোগ থাকবে না, বলেছেন এমপি জাহান্দার আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৬ Time View
94

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, গণমাধ্যমকর্মীরা যদি সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার ধারণ করেন, তাহলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির সুযোগ থাকবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার ( ১১ মে ) সকালে মাদারীপুর প্রেসক্লাবে এশিয়া পোস্টের মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও নানা বাস্তবতা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি সংবাদে প্রকাশ পেলে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাগর হোসেন তামিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026