1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৯ Time View
92

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলামের মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে “শ্রীউলা ইউনিয়নবাসী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে তাঁতীদল নেতা রিপন মল্লিক, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক ও হাফিজ মল্লিকসহ বিএনপি নেতা ছট্টুর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র খাস জমিতে বসবাসরত দুইটি অসহায় ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে যুবদল নেতা মো. আমিরুল ইসলামের মাছের ঘের অবৈধভাবে দখলের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নানা কৌশলে খাস জমি এবং মাছের ঘের দখলের পাঁয়তারা করছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক, মো. আব্দুল করিম সরদার, মরিয়ম বিবিসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, রিপন, কাজল, আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026