1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

চান্দিনা থানা প্রেস ক্লাব-এর নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৭ Time View
96

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে “চান্দিনা থানা প্রেস ক্লাব” নামে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ মে চান্দিনা আল মদিনা চাইনিজ রেস্টুরেন্টে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ আলোচনার পর সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এই কমিটি চূড়ান্ত করা হয়। পরে সকল সদস্য শপথ গ্রহণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
নবগঠিত এই কমিটির সদস্যরা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক। তারা সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন কমিটির পদবী, সদস্য ও কর্মস্থল
সভাপতি:
এটিএম মাজহারুল ইসলাম — স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবর; বার্তা সম্পাদক, দৈনিক কুমিল্লার ডাক।
সহ-সভাপতি:
আনোয়ার পারভেজ শিমুল — কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক আজকের খবর; কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক প্রত্যাশা বাংলাদেশ।
সাধারণ সম্পাদক:
এম. এ খায়ের ইমন — প্রকাশক ও সম্পাদক, দৈনিক কুমিল্লার স্বাধীন সংবাদ; স্টাফ রিপোর্টার, দৈনিক স্বদেশ বিচিত্রা; বিশেষ প্রতিনিধি, দৈনিক ঘোষণা; ইংরেজি দৈনিক The Country Today।
যুগ্ম সাধারণ সম্পাদক:
মোঃ আব্দুস সালাম — কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক ঢাকার সময়; ব্যুরো চিফ (কুমিল্লা), চ্যানেল S7
সাংগঠনিক সম্পাদক:
মোঃ ফকরুল ইসলাম — চান্দিনা প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের কাগজ; ফ্রিল্যান্সার, কুমিল্লা নিউজ ২৪ ও চান্দিনা সময় ২৪।
সহ-সাংগঠনিক সম্পাদক:
মোঃ সাকিবুল হাসান — কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা।
অর্থ সম্পাদক:
মোঃ মোশারফ রিপোর্টার (কুমিল্লা),
দৈনিক বাংলাদেশ সমাচার; ফ্রিল্যান্সার,
চান্দিনা সময় ২৪।
দপ্তর সম্পাদক:
মোঃ আনিছুর রহমান আনাছ — চান্দিনা প্রতিনিধি, প্রতিদিনের বার্তাকণ্ঠ; ফ্রিল্যান্সার, Daily Desh 24।
প্রচার সম্পাদক:
মোঃ বায়েজিদ চান্দিনা প্রতিনিধি, দৈনিক কুমিল্লার আলো; ফ্রিল্যান্সার,
কুমিল্লা সময় ২৪।
আইন বিষয়ক সম্পাদক:
এটিএম ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি, বাংলাদেশ ক্রাইম ২৪; চান্দিনা প্রতিনিধি, দৈনিক স্বদেশ সংবাদ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
আনোয়ার হোসেন চান্দিনা থানা প্রতিনিধি, দৈনিক নবজীবন।
নির্বাহী সদস্য:
মোঃ রবিউল হাসান চান্দিনা প্রতিনিধি, দৈনিক দেশের পত্র।
মাহমুদুল হাসান সবুজ রিপোর্টার, বাংলা টিভি।
মোঃ জুয়েল চান্দিনা প্রতিনিধি, দৈনিক মাতৃছায়া।
মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার, দৈনিক রূপালী দেশ।
এর আগে চান্দিনা উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক অস্থিরতা সৃষ্টি হয়। সংগঠনের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ১৬ সদস্যের কমিটির মধ্যে ১০ জন সদস্য স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেন।
অব্যাহতি দেওয়া সদস্যরা দাবি করেন, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, আর্থিক অস্বচ্ছতা এবং একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতার কারণে তারা নীতিগত অবস্থান থেকে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এই প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য রক্ষার লক্ষ্যে নতুন নামে “চান্দিনা থানা প্রেস ক্লাব” গঠন করে ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এটিএম মাজহারুল ইসলাম বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা চাই চান্দিনা থানা প্রেস ক্লাব হবে একটি নিরপেক্ষ, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক এম. এ খায়ের ইমন বলেন, “চান্দিনার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। নতুন এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা নবগঠিত চান্দিনা থানা প্রেস ক্লাব-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাব-এর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026