1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নিয়ামতপুরে AWD পদ্ধতির ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫০ Time View
89

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে আধুনিক ও পানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মে (বুধবার) বিকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট কার্তিকতলা বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষের সচেতনতা বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO) এর গোফরইমপ্যাক্ট কর্মসূচি এই মাঠ দিবসের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।ইএসডিও-এর হাজিনগর ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন। এছাড়া অন্যান্যের মধ্যে হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম এবং স্থানীয় বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।মাঠ দিবসে বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD (Alternate Wetting and Drying) পদ্ধতির নানা দিক ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করা জরুরি। AWD পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অত্যন্ত কম পানিতে ধানের অধিক ফলন পাওয়া সম্ভব। এই আধুনিক প্রযুক্তি গ্রহণ করলে কৃষকদের সেচ খরচ তথা সামগ্রিক উৎপাদন খরচ অনেক কমে আসবে, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষকেরা আধুনিক এই সেচ পদ্ধতি সম্পর্কে বিস্তর ধারণা লাভ করেন এবং আগামীতে নিজেদের জমিতে এই প্রযুক্তি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026