1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

বিষখালী নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি জামাল টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৭ Time View
96

মো.নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো.রফিকুল ইসলাম জামাল।
বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ২৪ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন এমপি জামাল। পরিদর্শনকালে তিনি আগামী ১০ দিনের মধ্যে বাদুরতলা বাজার ও লঞ্চঘাট এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।
বিকেলে বাদুরতলা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে তিনি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির নির্বাহী কর্মকর্তা নিলয় পাশা, বিএনপির রাজাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হক নান্টুসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি জামাল বলেন, “বিগত সরকার শুধু লুটপাট করেছে। নদীতীরবর্তী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ করবে। সামনে বর্ষাকাল হওয়ায় আপাতত জিওব্যাগ ফেলে বাদুরতলা বাজার রক্ষার কাজ আগামী ১০ দিনের মধ্যে শুরু হবে।”
তিনি আরো বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক মেরামত, নদীভাঙন রোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।
এসময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে বসতভিটা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ার কথা তুলে ধরে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৪মে ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026