
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার( ১৪ মে) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় দুটি গ্রামীণ সড়কের এইচবিবি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সোহেল হাওলাদারের দোকান থেকে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ পর্যন্ত এবং হায়দার মাতুব্বরের বাড়ি থেকে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত দুটি সড়কের কাজ শুরু হয়েছে। জুন মাসের পর আরও সড়ক, কালভার্ট ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।