1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জাবি ছাত্র সংসদের সাবেক জিএস রাশেদুল হাসান মাসুম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৭ Time View
125

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং রাজপথের লড়াকু সৈনিক রাশেদুল হাসান মাসুম। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
রাশেদুল হাসান মাসুম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান। তিনি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এবং কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোসলেম আলী খানের জ্যেষ্ঠ পুত্র এবং বিশিষ্ট সমাজসেবক কে. এম রাজিবের বড় ভাই।
ব্যক্তিজীবনে জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ এই ছাত্রনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এক প্রতিক্রিয়ায় রাশেদুল হাসান মাসুম জানান, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি এই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে তার নিজ এলাকা মুন্সীগঞ্জের শ্রীনগর ও কুকুটিয়া ইউনিয়নে তার এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী মনে করেন, তার মতো একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিত্বের নেতৃত্বে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় শিক্ষা ও শৃঙ্খলায় আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026