1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ, গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৭ Time View
112

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পশ্চিম টুবিয়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোকসানা (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের ইমারত শ্রমিক এমদাদ ফকিরের স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ১৫ মে ) দুপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে রবিউল, মুক্তা, হাওয়া ও নুরুজ্জামানসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এমদাদ ফকিরের বাড়ির সামনে আসেন। অভিযোগ রয়েছে, এসময় রবিউল ওরফে জয় নামের এক ব্যক্তি অন্যদের মারধরের নির্দেশ দেন। এরপরই অভিযুক্তরা গৃহবধূ রোকসানাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পাশের চকে (মাঠে) গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী রোকসানা জানান, তার স্বামী এমদাদ ফকির একজন পেশাদার ইমারত শ্রমিক। তিনি ইতালি প্রবাসী শাহজালালের একটি ভবনের দোতলা নির্মাণের চুক্তিভিত্তিক কাজ নেন। বর্তমানে ভবনটিতে শাহজালালের ভাই রবিউল বসবাস করছেন। চুক্তি অনুযায়ী ভবনের একতলা ও দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হলেও রবিউল ও তার পরিবার শ্রমিকদের ন্যায্য পাওনা টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা ও ঘুরাতে থাকেন।
‎একজন খেটে খাওয়া শ্রমিকের ন্যায্য পাওনা টাকা নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদ করায় তারা আমার ওপর এই বর্বর হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগী পরিবারটি জানায়, এই হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026