1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

শিক্ষকরা রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না-মোস্তাফিজুর রহমান এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬১ Time View
120

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
শিক্ষক সমাজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে আবদ্ধ না থেকে, নিজেদেরকে সমাজের প্রকৃত ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, শিক্ষকদের মূল পরিচয় হওয়া উচিত আদর্শ সমাজ গঠনের কারিগর হিসেবে, কোনো রাজনৈতিক পরিচয়ে নয়।
আজ (১৬মে) সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি’ নিয়ামতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য তাঁর বক্তব্যে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার প্রত্যক্ষ যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি এই আসনের প্রতিটি নাগরিকের প্রতিনিধি। আমার সাথে যোগাযোগের জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা মাধ্যমের প্রয়োজন নেই।” সমাজ সংস্কারে শিক্ষকদের অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শিক্ষক সমাজই পারে বিদ্যমান সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ বিনির্মাণে সামান্য অবদান রাখলে শিক্ষক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”
শিক্ষকদের আর্থিক অধিকার ও বেতন বৈষম্য নিরসনে সরকারের উচ্চপর্যায়ের তৎপরতার বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বয়ং শিক্ষকদের বিদ্যমান বেতন বৈষম্যের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অতি দ্রুতই দেশের শিক্ষক সমাজ এর সুফল ভোগ করতে পারবেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং বরেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক নেফাউর ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম।
এছাড়াও শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর শাখার সভাপতি গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনায় সংবর্ধিত অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুল ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানের মাধ্যমে আনুষ্ঠনিকভাবে বরণ করে নেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026