1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ Time View
101

এম.এস.আই শরীফ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৮মে ২০২৬ ইং) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ
সভাগুলি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদ। সভায় উপস্থিত ছিলেন থানার ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ—আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার অতিরিক্ত গোমস্তাপুর মোঃ আছাহাবুর আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, বিজিবি চাঁনশিকারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ জাহিদ হাসান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহ্ জালাল, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, ফরেস্টার মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ভোলাহাট প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মোঃ সানাউল মোর্শেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিজিবি ও পুলিশকে মাদকের প্রতি নজর রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে। সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদেরও কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
এম. এস. আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭
১৮.০৫.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026