1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

কেন এই অসহায় রিকসা চালকের উপর ভেঙে পড়েছে লোহাগাড়ার আইন শৃঙ্খলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৪ Time View
183

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কথা কথায় গুলি দেশিয় অস্ত্রের আঘাতে নিহত এই ভাবে চলছে দিন দুপুরে মানুষ হত্যার রাজনীতি ভেঙ্গে পড়েছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় পৃথক পৃথক স্থানে দুই জন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের কুমিরাঘোনা ও ৯ নাম্বার ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের পুত্র কাইয়ুম শরিফ (১৯) ও বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসের পুত্র মো. আকিব (২০)। তারা দুজনই ব্যাটারিচালিত রিক্সা চালক।
জানা যায়, আকিব রিক্সাযোগে স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহণ করতো। পরে তাদের মালামাল পরিবহণে অপরাগতা করেন। তাই আকিবকে ওই সন্ত্রাসী বাহিনী গুলি করেছে বলে পরিবারের দাবি। আকিব হাত ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে দিয়ে চলে আসার সময় কে বা কারা তাকে গুলি করে। এতে পিটের একাধিকস্থানে তিনি গুলিবিদ্ধ হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026