1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ Time View
99

সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার(১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে একযোগে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। পরে উপস্থিত অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনা হয়েছে।
উদ্বোধনের আগে সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
তিন দিনব্যাপী এ মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, স্মার্ট খতিয়ান সংগ্রহ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবা এবং ভূমি বিষয়ক হেল্পলাইন ১৬১২২ সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধানও দেওয়া হচ্ছে।
এদিকে একই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলাতেও ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা শেষে মেলার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026