1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে-জাতীয় পর্যায়ে শ্রীনগরের অর্পিতাঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৭ Time View
112

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি,
শ্রীনগর মুন্সিগঞ্জ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আওতায় ঢাকা অঞ্চল পর্যায়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব অর্জন করেছে মুন্সিগঞ্জের প্রমিলা সাঁতারু অর্পিতা বিশ্বাস। প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা থেকে মোট ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করে। তাদের মধ্যে একমাত্র প্রমিলা সাঁতারু হিসেবে অংশ নিয়ে অসাধারণ এই সাফল্য ছিনিয়ে আনে অর্পিতা। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এই বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান ,তিনি বলেন-
অর্পিতা বিশ্বাসের এই গৌরবোজ্জ্বল সাফল্যে হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ পরিবার, শ্রীনগর উপজেলাসহ পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অর্পিতাকে নিয়ে প্রশংসার ঝড় উঠছে।
তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়ে হাসাঁড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ জানান, অর্পিতা আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো শ্রীনগর উপজেলার গর্ব। প্রমিলা সাঁতারু হিসেবে তার এই অর্জন আগামী দিনে এলাকার অন্যান্য নারী ক্রীড়াবিদদের আরও বেশি অনুপ্রাণিত করবে। তারা অর্পিতার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026