1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটনের দাবি পুলিশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৯ Time View
98

সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। স্ত্রীর চিকিৎসাজনিত ঋণের চাপ থেকে মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে চিন্ময় দাস আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় সান্তনা রানী চন্দ্রের বাসায় প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন দাস ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকেলে যতিনের প্রথম স্ত্রীর ছেলে চিন্ময় দাস তার স্ত্রী ইসরাত জাহান সাউদা ও আট মাসের কন্যাসন্তানকে নিয়ে ঢাকা থেকে সেখানে আসেন।
রাতের খাবার শেষে তারা একটি কক্ষে অবস্থান নেন। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সোমবার ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে চিন্ময়ের স্ত্রী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন চিন্ময়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, তিনি প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে আট মাসের সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026