1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

হুইলচেয়ারেই কাটে জীবন নান্দাইলের প্রতিবন্ধী সুজনের চিকিৎসার দায়িত্ব নিল ইসহাক রওশন ফাউন্ডেশন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ Time View
115

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
নান্দাইল, ১৯ মে ২০২৬
মানবতার সেবাই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলের এক অসহায় শারীরিক প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন”ইসহাক রওশন ফাউন্ডেশন”।
জানা গেছে, নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও (ঘোষপাড়া) গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম সুজন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং হুইলচেয়ারের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় দীর্ঘদিন ধরে শারীরিক কষ্ট ও তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
স্থানীয় লোকজনের মাধ্যমে সুজনের এই চরম কষ্টের কথা জানতে পেরে গত ১৬ মে ২০২৬ খ্রি. তারিখে ইসহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি ইশরাত শামস মলি স্বয়ং সুজনের বাড়িতে যান এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুজনের সম্পূর্ণ চিকিৎসার দায়দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সুজন:-
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১৯ মে) সুজনকে ঢাকার শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয়। ইতিমধ্যেই তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (মেডিকেল টেস্ট) ও পরবর্তী চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
ইসহাক রওশন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবসময় বিশ্বাস করে—সমাজের অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। ফাউন্ডেশনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
দ্বীন ইসলাম সুজনের দ্রুত সুস্থতা কামনা করে তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছে ইসহাক রওশন ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026