1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্যঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৭ Time View
135

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সীগঞ্জঃ
১৯/০৫/২০২৬ইং
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘আন্তঃ প্রাথমিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এ অসামান্য সাফল্য অর্জন করেছে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের একঝাঁক ক্ষুদে শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কারসহ একাধিক বিভাগে শীর্ষ স্থান অর্জন করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
একাধিক ইভেন্টে প্রথম স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই চমৎকার সাফল্যে মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। ক্ষুদে শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমেরই ফল।
এদিকে শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে বিশেষ অভিনন্দন জানিয়েছেন পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহ-সভাপতি আমজাদ হোসেন মিঠু। এক যৌথ অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, “আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই কৃতিত্বের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে।”
ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বিজয়ী শিক্ষার্থী এবং সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সাফল্যের ধারা বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026