1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ Time View
102

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কালিহাতী খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান মতিন সংসদ সদস্য টাঙ্গাইল ৪ কালিহাতী আসন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারহানা মামুন উপজেলা কৃষি কর্মকর্তা কালিহাতী, কালিহাতী থানা অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম,
আলী আকবর জব্বার সাবেক মেয়র কালিহাতী পৌরসভা, কৃষিবিদ এস এম এ খালিদ সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, মোজাম্মেল হক হিরো সাবেক ছাত্রনেতা ও সাবেক সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল এবং মোহর আলী সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর কাউন্সিলর এনামুল হক, ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের সংগ্রহ অভিযানে মোট ১ হাজার ৮৭৮ মেট্রিক টন ধান এবং ৮ হাজার ৯১০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করতে কৃষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে কৃষকদের প্রতি সম্মান ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ লুৎফর রহমান মতিন বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। কৃষকের ঘাম ও পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার দিকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026