1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অটোরিকশার দখলে চান্দিনা বাজার অপরিকল্পিত স্ট্যান্ডে যানজট যত্রতত্র ব্রেকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৫ Time View
163

কামরুল হাসান ভূঁইয়া,চান্দিনা
উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা বাজার এখন যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক-এর পাশে অবস্থিত এই গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিন প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে। চান্দিনা উপজেলা পরিষদ, চান্দিনা থানা, ভূমি অফিস চান্দিনা, সাব-রেজিস্ট্রার অফিস, বিভিন্ন ব্যাংক শাখা, কলেজ–বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অবস্থানের কারণে এখানে মানুষের যাতায়াত স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু অপরিকল্পিত অটোরিকশা স্ট্যান্ডের কারণে বাজারজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, আর ভোগান্তিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতা, পথচারী, শিক্ষার্থী ও রোগীরা।
সরেজমিনে দেখা যায়, চান্দিনা মোকামবাড়ি থেকে উপজেলা গেইট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার প্রধান সড়কের রামমোহন রোডের প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলো অটোরিকশার দখলে। নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় চালকেরা যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলছেন। বিশেষ করে রামমোহন রোডের পূর্ব ও পশ্চিম পাশ এবং পুরাতন গরু বাজার সড়কের পশ্চিম পাশে মূল সড়কের দুই দিক দখল করে অটোরিকশা দাঁড় করানো হচ্ছে। ফলে সড়কের অর্ধেকেরও বেশি অংশ কার্যত অচল হয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
যাত্রী দেখলেই হঠাৎ ব্রেক করে অটোরিকশা থামানোয় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে আশঙ্কাজনক হারে। বাজার এলাকায় পথচারীদের চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।
চান্দিনা বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “যানজটের কারণে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দুপুরের দিকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অটোরিকশার জন্য নির্ধারিত একটি স্ট্যান্ড চালু করা জরুরি।”
চান্দিনা মীম হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সরকার বলেন, “যানজটের কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে বেগ পায়। সড়কের দুই পাশ দখল করে অটোরিকশা দাঁড় করানোই এর মূল কারণ।”
অ্যাম্বুলেন্স চালক মেহেদী হাসান জানান, “জরুরি সাইরেন বাজিয়েও অনেক সময় যাওয়ার জায়গা পাওয়া যায় না। এভাবে সড়কের উপর গাড়ি থামিয়ে রাখলে দুর্ভোগ আরও বাড়বে।”
পথচারী রাবেয়া বেগম বলেন, “সড়কের দুই পাশে অটোরিকশা রাখার কারণে মাঝখানের সরু অংশ দিয়ে চলাচল করা খুব কষ্টকর। অটোরিকশার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করা উচিত।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক বলেন, “আমাদের অনুমোদিত দুটি সিএনজি স্ট্যান্ড আছে, কোনো অটোরিকশার স্ট্যান্ড নেই। বিভিন্ন সময় আমরা অভিযান চালিয়ে, নিজস্ব আনসারদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। সাধারণ মানুষ সচেতন না হলে এটা ঠিক করা সম্ভব নয়।”
অটোচালকেরা বলছেন, তারা প্রতিদিন পৌরসভার রসিদে ২০ টাকা করে দিলেও স্ট্যান্ড বাবদ কোনো টাকা নেওয়া হয় না।
সচেতন মহল মনে করছেন, এভাবে অটোরিকশা সড়ক দখল করে রাখলে যানজটের দুর্ভোগ আরও বাড়বে। পাশাপাশি দিনের বেলায় বাজার এলাকায় বড় পরিবহন প্রবেশ নিয়ন্ত্রণ এবং অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026