1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৫ Time View
177

আনিজ্জামান,স্টাফ রিপোর্টার, কটিয়াদী (কিশোরগঞ্জ)(২ জুন মঙ্গলবার)
কিশোরগঞ্জ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ঋণ খেলাপীদের দোসর গভর্ণরের পদত্যাগ, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল ও ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুকের পূনর্বহাল এবং ব্যাংক ডাকাত এস আলমের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ শহরের বড় বাজারে সকাল দশটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরাফাত হোসেন, সদস্য মোঃ সিরাজুল ইসলামসহ শতাধিক গ্রাহক।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এবং এশিয়ার বৃহৎ ব্যাংকগুলোর মধ্যেও এর অবস্থান ছিল উল্লেখযোগ্য। কিন্তু বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকটি সংকটের মুখে পড়ে। পরবর্তীতে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ লুটপাটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে খুরশিদ আলমকে পুনর্বহালের প্রচেষ্টায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের আমানত আবারও ঝুঁকির মুখে পড়তে পারে।
তারা বলেন, ইসলামী ব্যাংককে রক্ষা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে তাদের আন্দোলন শুরু হয়েছে এবং খুরশিদ আলমকে অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা দেশের সকল গ্রাহককে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা উচিত। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ব্যাংকটি পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। ব্যাংকটির প্রতি জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
আনিসুজ্জামান
স্টাফ রিপোর্টার
কটিয়াদী, কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার :০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026