1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৬ Time View
109

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র সেনবাগ বাজারে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরা। মানুষের নিরাপদ চলাচলের জন্য নির্মিত ফুটপাত এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শনের স্থান এবং সিএনজি ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ডে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেনবাগ বাজারের প্রধান সড়কের একপাশে পয়োনিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থার ওপর স্লাব বসিয়ে ফুটপাত তৈরি করা হয়েছে। এসব ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের কথা থাকলেও অধিকাংশ স্থান দখল করে রেখেছেন পার্শ্ববর্তী দোকানদাররা। দোকানের মালামাল, নির্মাণসামগ্রী ও বিভিন্ন পণ্য ফুটপাতের ওপর সাজিয়ে রাখায় পথচারীদের হাঁটার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে।
অন্যদিকে বাজারের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে পথচারীরা বাধ্য হয়ে যানবাহন চলাচলের মূল সড়ক ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় যানজটের পাশাপাশি ফুটপাত দখলের কারণে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। অনেক সময় দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকে আহত হয়ে দীর্ঘমেয়াদি শারীরিক ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের একাংশ জানান, উপজেলা প্রশাসন মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও ফুটপাত দখলমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ও স্থায়ী উদ্যোগের অভাব রয়েছে। একদিন অভিযান পরিচালনা করা হলেও কয়েকদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায় ফুটপাত।
সাধারণ জনগণ মনে করেন, ফুটপাত পথচারীদের অধিকার। এটি দখলমুক্ত না হলে নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়। তাই নিয়মিত মনিটরিং, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নির্দিষ্ট স্থানে যানবাহনের স্ট্যান্ড স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সচেতন মহল বলছে, সেনবাগ বাজারে নিরাপদ ও স্বাভাবিক জনচলাচল নিশ্চিত করতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় দিন দিন জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026